অলিম্পিকে স্বপ্নভঙ্গ বাংলার ছেলে অতনু দাসের
দি নিউজ লায়নঃ টোকিও অলিম্পিকে তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের অতনু দাস প্রি কোয়ার্টারেই জাপানের প্রতিদ্বন্দ্বী তাকাহারু ফুরুকাওয়ার কাছে হেরে যান ভারতীয় আর্চার। প্রথম রাউন্ডেই পিছিয়ে পড়েন অতনু।
তৃতীয় সেটে দুবার ১০ পয়েন্ট পেয়ে ফিরে এলেও শেষ রাউন্ডে ২৬-২৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বাংলার তিরন্দাজ অতনুকে। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা হয়েছিল। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বাংলার তিরন্দাজ।

Post a Comment