বিধানসভার কোর কমিটির চেয়ারম্যানের পদ বিজেপির বিধায়ক রা নেবেন, দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন; শনিবার মেদিনীপুর শহরের একটি বেসরকারী অতিথি নিবাসে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক কমিটির এক কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভোট-পরবর্তী সময়ে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিষয়ে তথ্য যাচাই করে, খোঁজখবর নিয়ে, অভিযোগগুলি যাচাই করতেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা প্রতিটি জেলাতে পরিদর্শনে এসেছেন ।
তিনি বলেন, মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের বিষয়টি স্বীকার করে না, সহযোগিতা করে না এবং অভিযোগ নেয় না। তিনি আরো দাবি করেছেন, যে বিজেপি পার্টির পক্ষ থেকে হাজার হাজার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছিল, সেগুলির যাচাই করতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন। দিলীপ ঘোষ দাবি করেছেন, রাজ্যে ভোট পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ ঘরছাড়া ছিলেন, এখনও হাজার খানেক মানুষ ঘরছাড়া আছেন।
রাজ্য বিধানসভায় Public Accounts Committee-র চেয়ারম্যান পদটি বিরোধীদের পাঠানো নাম থেকে না নেওয়ার জন্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন বিধানসভার কোন কমিটিরই চেয়ারম্যান বিজেপির বিধায়করা হবে না, যার ফলে তাঁদের আর কোন দায়িত্ব নেই। রাজ্য সরকার আমাদের সহযোগিতা চাইছে না, তাই আমরা অসহযোগীতা করব।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্ত্রী সভা থেকে ইস্তফা প্রসঙ্গে ফেসবুক পোস্ট নিয়ে দিলীপ বাবু জানান যে আমি তো মন্ত্রী নই, আমি এ ব্যাপারে কিছু বলবো না। শনিবার দলের সংগঠন কে শক্তিশালী করে তোলার জন্য বিস্তারিতভাবে আলোচনা হয় বলে বিজেপির জেলা নেতৃত্ব জানান। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি নেতা তুষার মুখার্জি, সৌমেন তেওয়ারী,অরূপ দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে বিজেপি দল সূত্রে জানা যায়।

Post a Comment