সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হলেন শুকদেব বর্মন
দি নিউজ লায়নঃ গুরুপদ মান্না সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এই পদ থেকে পদত্যাগ করেন।
পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আবু কালাম বক্স জানান , বুধবার ৩৯ সদস্যের উপস্থিতিতে শুকদেব বর্মন এর নাম সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিসাবে প্রস্তাব করেন অমল পান্ডা। উপস্থিত সকলেই তাঁকে সমর্থন করেন। যার ফলে সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের শুকদেব বর্মন ।
সবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুকদেব বর্মন বলেন তাকে দল যে দায়িত্ব দিয়েছে তা তিনি নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করবেন এবং সবং ব্লকের উন্নয়নের জন্য তিনি প্রয়োজনীয় কাজ করবেন। তৃণমূল কংগ্রেসের সবং ব্লকের সভাপতি অমল পান্ডা বলেন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সকল সদস্য শুকদেব বর্মন কে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিসাবে সমর্থন করেছেন। তিনি নবনির্বাচিত সহ সভাপতি শুকদেব বর্মন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সবং এর উন্নয়নে ভালোভাবে কাজ করার আহ্বান জানান।

Post a Comment