শিল্পা স্বামীকে পর্নছবির মডেল জুটিয়ে দিতেন গহনা - The News Lion

শিল্পা স্বামীকে পর্নছবির মডেল জুটিয়ে দিতেন গহনা

 


দি নিউজ লায়নঃ   শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা প্রধান সহযোগী হিসেবে ওঠে এসেছে এক অভিনেত্রীর নাম।গহনা বশিষ্ঠ নামের এই অভিনেত্রী স্টার প্লাসের 'বেহনে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।   তদন্তে নেমে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানতে পেরেছে,‘হটশট’ নামে একটি অ্যাপের মাধ্যমে এই ভিডিও প্রকাশ করতেন রাজ। প্রথম দিকে অ্যাপ থেকে প্রতিদিন দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতেন। লকডাউনে সেই আয় বেড়ে হয়েছিল ছয় থেকে আট লক্ষ টাকা। 


পর্ল ছবিতে কাজ করা মডেলদের দেওয়া হতো ১০ থেকে ২০ হাজার। আর মডেল সরবরাহ করে গহনা বশিষ্ঠ নিতেন মাথাপিছু ৫০ হাজার টাকা।বিজ্ঞাপনের কাজের কথা বলে তিনি উঠতি মডেলদের মুম্বাইয়ের উপকণ্ঠে মাড আইল্যান্ডে রাজের ভাড়া নেওয়া একটি বাংলোয় নিয়ে যেতেন। এরপর কখনো মোটা অংকের টাকার প্রলোভনে, কখনোবা জোর করে তাদের পর্ন ছবিতে কাজ করতে বাধ্য করতেন রাজ কুন্দ্রা।   


 টাকার প্রলোভন আর ব্ল্যাকমেইল করে উঠতি মডেল ও অভিনেত্রীদের পর্নছবি কাজ করতে বাধ্য করা অভিযোগ গহনা বশিষ্ঠকে এর আগে গ্রেপ্তারও করেছিলো পুলিশ। কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। একাধিক টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন তিনি। ‘বেহনে’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।  ২০১২ সালে মিস এশিয়া বিকিনি প্রতিযোগিতায় সেরা হওয়ার পর মুম্বাইয়ের পরিচিতি বাড়ে গহনার। 


এরপর কয়েকটি হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনে হিন্দি ছবি সেভাবে সফল হয়নি। তবে অশ্লীল ওয়েব সিরিজের গহনা পরিচিত মুখ। মডেলদের নগ্ন ভিডিও প্রকাশের দায়ে গ্রেপ্তার হয়ে বেশ কদিন কারগারে ছিলেন তিনি। পরে আদালতের নির্দেশে মুক্তি পান গহনা।  পর্নছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রার অন্যতম সহযোগী হিসেবে আবারও আলোচনায় ওঠে এসেছে গহনা বশিষ্ঠ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.