অলিম্পিক ভলিবলের তুমুল লড়াইয়ের আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল - The News Lion

অলিম্পিক ভলিবলের তুমুল লড়াইয়ের আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

 


দি নিউজ লায়নঃ   অলিম্পিক ভলিবলে তুমুল লড়াইয়ের পর আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল।   গতকাল সোমবার রাতে ভলিবলে শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে ২০১৬ সালের রিও অলিম্পিকে ভলিবলে স্বর্ণজয়ী দল ব্রাজিল।  অথচ মূল লড়াইয়ে প্রথম এগিয়ে ছিল আর্জেন্টিনাই। প্রথম সেটে ব্রাজিলকে ১৯-২৫ ব্যবধানে হারিয়েছিল তারা।


 দ্বিতীয় সেটেও ২১-২৫ ব্যবধানে জিতে ২-০তে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।  কিন্তু শেষে হয়ে গেল অঘটন। পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। এরপর পঞ্চম সেট ১৪-১৪ ব্যবধানে সমতা আসলে শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে জিতে যায় ব্রাজিল। আর হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার ভলিবল দল।  এই মুহূর্তে ভলিবলি নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.