চলে গেলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং - The News Lion

চলে গেলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

 


দি নিউজ লায়ন;  চলে গেলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। নয় বার বিধায়ক ও পাঁচ বার সাংসদ ছিলেন তিনি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ছয় বার।  মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 


সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল বর্ষীয়ান কংগ্রেস নেতার। সেখানেই আজ ভোর ৩.৪০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।


 সেই সময় তাঁর অবস্থা খুবই গুরুতর ছিল। IGMC-এর ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। বুধবার তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল তবুও শেষরক্ষা হয় নি। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.