বাস দুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত একাধিক - The News Lion

বাস দুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত একাধিক

 


দি নিউজ লায়নঃ বাস দুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার অন্তর্গত চাঁপা হাটি এলাকায় কালনা কাটোয়া সড়কে। জানা যায় এই দিন সকালে নদীয়ার নবদ্বীপ থেকে তারকেশ্বর গামী একটি বেসরকারি বাস আনুমানিক তেইশ, চব্বিশ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় নাদন ঘাট থানার অন্তর্গত চাঁপাহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।


 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাদন ঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় কালনা হাসপাতাল সহ চাঁদপুর ও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হুগলি জেলার পাবনা থানার এলাকার বাসিন্দা কল্যাণী পোদ্দার নামের এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। 


এছাড়াও নবদ্বীপ পৌরসভার আটরো নম্বর ওয়ার্ডের অন্নপূর্ণা তলা এলাকার বাসিন্দা গোপাল দাস সহ এক নম্বর ওয়ার্ডের চন্দ্র কলোনি এলাকার বাসিন্দা পেশায় ভ্যানচালক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। এই দিন সকালে ভ্যান নিয়ে চাঁপাহাটি এলাকায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে গুরুতর আহত হন শেখর বাবু।


এরপর তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি কালনা হাসপাতলে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় একজন বাস আরোহীর। মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ঘাতক বাসটির চালক ও খালাসী। অভিযুক্ত বাসচালক ও খালাসির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.