পশ্চিম মেদিনীপুরে তেইশটি এলাকাকে কনটেইনমেন্ট জোনের ঘোষণা
দি নিউজ লায়ন; জেলায় ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ২৩ টি জায়গাতে ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন । যার মধ্যে মেদিনীপুর শহরের চারটি ও খড়গপুর শহরের ৫ টিওয়ার্ড কনটেইনমেন্ট জোন এর আওতায় পড়েছে । যে সমস্ত জায়গায় কে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে সেই সমস্ত জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আগামী সাত দিন ওইএলাকা গুলিতে সাধারণ মানুষের যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন । আর তাই প্রথম দিন বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সাধারন মানুষকে সচেতন করে দেওয়া হয়। যাতে আগামী কয়েকদিন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ না বের হয়।
পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক পিনাক রঞ্জন প্রধান বলেন করোনা পজিটিভ এর হার পাঁচ শতাংশের বেশি থাকায় এই সব এলাকাকে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলাপ্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার ওই তেইশটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে বলে তিনি জানান।

Post a Comment