এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী - The News Lion

এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী

 


দি নিউজ  লায়ন;  এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী  অরবিন্দ বৈদ্য। বৃহস্পতিবার রাতেই সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশের অভিযোগ, দেবাঞ্জনের ছায়াসঙ্গী ছিলেন ধৃত অরবিন্দ বৈদ্য। প্রতারকের সমস্ত কুকীর্তি জানতেন তিনি।


 বিভিন্ন অনৈতিক কাজে প্রতারককে সাহায্যও করেছেন। এমনকি, সোনারপুরে যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, সেটি আয়োজনেও অরবিন্দ বৈদ্যের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ফলে তদন্তের স্বার্থে অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করেছেন তাঁরা। ধৃতকে জেরা করে প্রতারক দেবাঞ্জন সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.