ঘরের ভেতর থেকে গোখরো সাপ উদ্ধার - The News Lion

ঘরের ভেতর থেকে গোখরো সাপ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  গৃহস্থ বাড়ির ঘরের ভেতরে ঢুকে পরল বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে পরিবার সহ গোটা এলাকা। বনদপ্তরে একাধিকবার ফোন করলে  বনসহায়ক নেই বলেই জানায় বনদপ্তর। 


এরপর জীবনের ঝুঁকি নিয়ে এলাকারই দুই এক জন যুবক ওই বিষাক্ত গোখরো সাপ টিকে হাত দিয়ে ধরে ফেলে এরপর বস্তাবন্দি করে রেখে দেয়। এরপরও বনদপ্তরকে ফোন করলেও কোনরকম সদুত্তর মেলেনি, গতকাল রাত থেকে ওই বিষাক্ত সাপ টিকে বস্তাবন্দী করে রেখে দেয় এলাকার লোকজন। আজ সকালেও বনদপ্তর কে ফোন করলে তারা উদ্বার করে সাপটিকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.