এক কলেজ পড়ুয়া ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ররিদাসপুর গ্রামের এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে ।মৃত ছাত্রের নাম প্রীতম চক্রবর্তী, তার বয়স ২১ বছর। সে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল । রবিবার রাত্রি দুটো নাগাদ ওই ছাত্র নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।
কি কারণে ওই কলেজ পড়ুয়া আত্মহত্যা করেছে তা নিয়ে তার বাবা কিশোর চক্রবর্তী ও মা সুপ্রিয়া চক্রবর্তী কোন কিছুই বলতে পারছেনা। একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কার্যত তারা শোকে ভেঙে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ । সোমবার সকালে দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment