ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষায় ২৫০-৩০০ জঙ্গি - The News Lion

ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষায় ২৫০-৩০০ জঙ্গি

 


দি নিউজ লায়ন;  জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপাড়ে অপেক্ষায় রয়েছে ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি। পাক ভূমিতে একাধিক লঞ্চপ্যাডে ভারতে অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন, জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং। এদিন তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সীমান্ত দিয়ে অনবড়ত মাদক এবং অস্ত্র পাচারের চেষ্টা চলছে। এর জন্য বিভিন্ন সুরঙ্গ ব্যবহার করা হচ্ছে। এমন বেশ কয়েকটি সুরঙ্গ সম্প্রতি নজরেও এসেছে। 


এছাড়া পাকিস্তানের দিক থেকে সীমান্তে ড্রোনের উৎপাত বেড়েছে। জইশ ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলো ক্রমাগত ড্রোনের মাধ্যামে এপাড়ে অস্ত্র পাচার চালিয়ে যাচ্ছে।' সীমান্তে লঞ্চপ্যাডে আশ্রয় দেওয়া থেকে শুরু করে, ভারতীয় সেনাকে গুলির লড়াইয়ে ব্যস্ত রেখে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া-সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ক্রমাগত পাকিস্তান মদত দিয়ে যাচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.