বোলপুরের বাউল বাসুদেবের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়ন; ডিসেম্বর মাসে হঠাৎই মধ্যাহ্নভোজন করতে চলে আসেন ভাজপা নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অতিথি সেবায় কোন খামতি রাখেননি, নিজের সাধ্যের বাইরে গিয়ে পরম যত্নে স্বরাষ্ট্রমন্ত্রী কে দুপুরের খাবার খাইয়ে ছিলেন বাসুদেব দাস। কিন্তু তার পর থেকেই ভাজপা নেতা কর্মীদের তার বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে যায়।
বাউল শিল্পী বাসুদেব দাস অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে আসার আগে যে ভাবে বিজেপি নেতারা আনাগোনা শুরু করেছিলো কিন্তু অমিত শাহ খেয়ে চলে যাবার পর, কার্যত ডুমুরের ফুল হয়ে যায় বিজেপির নেতারা।স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেদিন পাত পেড়ে খেয়ে ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, কৈলাস বিজয়বর্গীয়, এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা, শিল্পীর কন্ঠে গান শোনেন বিজেপির নেতা মন্ত্রীরা। যদিও তারপরের থেকে শিল্পীর বাড়িমুখো হননি বিজেপির বড় নেতারা। এ নিয়ে আক্ষেপের সুর শোনা গেছে শিল্পীর মুখে।
এই ঘটনার সপ্তাহ খানেক কাটতে না কাটতেই বোলপুর সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বোলপুর শহরে তিনি একটি পদযাত্রা করেন দু লক্ষ মানুষ নিয়ে, পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ পান বাসুদেব দাস , পদযাত্রা মুখ্যমন্ত্রী তাঁকে সংবর্ধনা দেন ও অভিনন্দন জানান। সেদিন মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন বাউল শিল্পীদের বিপদের সময় তিনি সবসময় থাকবেন।
লকডাউনে বর্তমানে বাউল শিল্পী বাসুদেব দাস কে বেশ আর্থিক অনটনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী শিল্পীর বাড়িতে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। আচমকাই বীরভূম জেলা পুলিশের উপহার পেয়ে বাঁধভাঙ্গা খুশিতে চোখে জল ধরে রাখতে চোখে জল ধরে রাখতে পারেননি , তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা। ওনাকে বলতে হয়না ওনার সন্তান কষ্টে আছেন । উনি বুঝে গিয়ে নিজেই সাহায্য পাঠিয়ে দিয়েছেন।
Post a Comment