এবার শার্লিনের মন্তব্যে আরও বিপাকে রাজ কুন্দ্রা
দি নিউজ লায়ন; এবার রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুখ খুললেন বোল্ড অভিনেত্রী-মডেল শার্লিন চোপড়া। একদিকে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিতর্কিত সব অভিযোগ তলেন শার্লিন। জানালেন, বিবাহিত সম্পর্কে অখুশি ছিলেন রাজ কুন্দ্রা। তাই রাজ তাঁর কাছে এসেছিলেন যৌন মিলনের লিপ্ত হতে। শার্লিন চোপড়াকেই পর্ন–কাণ্ডে জেরার জন্য ডেকেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেল। জেরায় আরও কিছু বিস্ফোরক তথ্যই ফাঁস করলেন শার্লিন। অভিযোগ করলেন, তিনি বাধা দেওয়ার পরও চুমু খেতে গিয়েছিলেন রাজ।
জেরার মুখে বসার আগে মুম্বইয়ের দায়রা আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন শার্লিন। তাঁর আশঙ্কা ছিল, রাজ কুন্দ্রার মতো তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। যদিও মঙ্গলবারই তাঁর আবেদন মঞ্জুর করে আদালত। জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন হেনস্থার এফআইআর করেছিলেন শার্লিন। সেখানে শার্লিন অভিযোগ করেন, ২০১৯ সালে রাজ তাঁর ম্যানেজারকে ফোন করে একটি ব্যবসার প্রস্তাব দেন।
উল্লেখ্য, পর্ণ ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ। তারপর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবারই তাকে ১৪ দিনের জেলা হেফাজতে পাঠায় আদালত। রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।
বলেন, ‘শার্লিন চোপড়া অ্যাপ’ তৈরি করবেন। শার্লিন যে সব পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেন, সেগুলো এই অ্যাপে দিলে বাড়তি টাকা পাবেন। শার্লিন এও বলেন, ২০১৯ সালের ২৭ মার্চ না বলেই শার্লিনের বাড়ি চলে গেছিলেন রাজ কুন্দ্রা। তিনি বাধা দেওয়া সত্ত্বেও রাজ তাঁকে চুমু খেতে যান। রাজ এও বলেছিলেন, স্ত্রী শিল্পার সঙ্গে তাঁর সম্পর্ক ‘জটিল’। সে কারণে বেশিরভাগ সময় ‘চাপে’ থাকেন তিনি। ভয়ের চোটে বারবার রাজকে আটকাতে যান শার্লিন। এর পর বাঁচতে কোনওমতে বাথরুমে ঢুকে গেছিলেন। সেকথাও জানিয়েছেন এফআইআর–এ।

Post a Comment