হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ড, নিহত ৪০ - The News Lion

হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ড, নিহত ৪০

 


দি নিউজ লায়ন;  ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবারের আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক সংবাদে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কথা বলা হয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের বাইরে আনা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এখনও কাজ করছেন।  


স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি সংবাদ সংস্থা এএফপির নিকট আশঙ্কা প্রকাশ করে বলেন, কোভিড ওয়ার্ডটিতে ৬০ জন রোগীর চিকিৎসার বন্দোবস্ত ছিল। ফলে সেখানে এখনও লোকজন আটকে থাকতে পারে।  অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালটির পরিচালনায় যুক্তদের পদত্যাগ দাবি করা হয়। 


 ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল-হালবুসি টুইটে বলেছেন, ‘ইরাকিদের জীবনরক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এই আগুন। এই ভয়াবহ ব্যর্থতার ইতি টানার সময় এখনই।’  গত এপ্রিলে রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর লাগা আগুনে ৮২ জনের মৃত্যু হয়। ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.