ঝাড়গ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন - The News Lion

ঝাড়গ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

 


দি নিউজ লায়ন;  ২০২০ সালের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল   " 'জীববৈচিত্র্য ' । আর ২০২১ এর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান  'বাস্তুতন্ত্রের পুনুরুদ্ধার করা। ' (Ecosystem Restoration) তাই শনিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত ও আমডিহা শিশু উদ্যান কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। 


আমডিহা শিশু উদ্যানে এবং পাশ্ববর্তী এলাকায় ২০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। বৃক্ষ রোপণ কর্মসূচীর সূচনা করেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মহাশীষ মাহাত। ওই বৃক্ষরোপণ কর্মসূচি তে এলাকার বিশিষ্টজনদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


তবে করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ।মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  মহাসীশ মাহাতো বলেন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের শপথ গাছ লাগান প্রাণ বাঁচান ।একটি গাছ একটি প্রাণ । তাই তিনি ওই এলাকার প্রতিটি মানুষকে গাছ লাগানোর জন্য আহ্বান জানান ।সেই সঙ্গে সেই গাছকে বড় করে তোলার জন্য যত্ন করার ও আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.