ফের কোচবিহারে বার্লার বিরুদ্ধে বিক্ষোভ - The News Lion

ফের কোচবিহারে বার্লার বিরুদ্ধে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   উত্তরবঙ্গকে পৃথক করার দাবির প্রতিবাদে ভাজপা সাংসদ জন বার্লার কুশপুত্তলিকা দাহ করল তৃণমূল। শুক্রবার কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড় এলাকায় শহর ব্লক তৃণমূলের পক্ষ থেকে ওই আন্দোলন কর্মসূচী করা হয়। ওই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার শহর ব্লক তৃণমূল  সভাপতি নিরঞ্জন দত্ত। তিনি বলেন, 'উত্তরবঙ্গে ফের অশান্তি ছড়ানোর লক্ষ্যে বিজেপি পরিকল্পিত ভাবে রাজ্যকে পৃথক করার দাবি তুলেছে। 


তাঁদের সাংসদ জন বার্লাকে দিয়ে রাজ্য ভাগের কথা বলানো হয়েছে। এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। আমরাও এর প্রতিবাদ জানিয়ে কোচবিহারে জন বার্লার কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ জানালাম। আমরা কোন ভাবেই রাজ্যকে ভাগ করতে দেব না।' রাজ্য ভাগের দাবি নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ। কখনও পাহাড়কে কেন্দ্র করে পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠে এসেছে।


 আবার কখনও কামতাপুর, আবার কখনও গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ। কিন্তু মমতা  রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর পাহাড় থেকে সমতল পৃথক রাজ্যের সমস্ত আন্দোলনকে দমন করে শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন।কিন্তু ফের বিজেপি সাংসদ ওই দাবির পরে কেএলও জঙ্গি সংগঠনের চিপ জীবন সিংহের ভিডিও বার্তা ও শাসক দলের দুই জেলা নেতাকে হুমকি দিয়ে চিঠি প্রসঙ্গ প্রকাশ্যে আসতেই ফের উত্তরবঙ্গ অশান্ত হওয়ার আশঙ্কা করছে বিভিন্ন মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.