দ্রুত নির্মল বাংলার আওতায় আসছে শিলিগুড়ি
দি নিউজ লায়ন; সাতদিনের মধ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন শহরকে নিমল বাংলা হিসেবে ঘোষণার চ্যালেঞ্জ জানালেন পুরপ্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার। রাজ্যের প্রায় অধিকাংশ পুরসভা নির্মল বাংলা হিসেবে চিহ্নিত হলেও দীর্ঘ বাম বোর্ডের ব্যর্থতার জেরে শিলিগুড়ির মতো মেট্রোপলিটন শহর আজও নির্মল বাংলার আওতায় আসতে পারেনি। বিগত বছরের ফেব্রুয়ারিতে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে চুড়ান্ত নির্দেশিকা দিয়ে জানানো হয় দ্রুত শিলিগুড়ি শহরে ওডিএফের সমস্ত প্রক্রিয়াকরণ সম্পন্ন করে নির্মল বাংলার আওয়াভুক্ত করতে হবে।
তবে তারপরও থেকে গিয়েছে গলদ। পুরনিগমের গলদের জেরে পুর খাতে ওডিএফের টাকা এলেও বিগত তিন বছরে প্রকল্পের প্রাপকেরা একটি টাকাও পায়নি। তবে সোমবার শিলিগুড়ি পুরনিগম এলাকাকে উন্মুক্ত শৌচমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি -র প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পুর প্রশাসক বোর্ড। বৈঠকের পর ওডিএফের দায়িত্বে থাকা পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানান তিন বছর ধরে পূর্বতন বাম বোর্ডের ব্যর্থতার জেরে যে কাজ পড়ে রয়েছে সাতদিনের মধ্যে তার প্রক্রিয়াসম্পন্ন করা হবে।
চলতি মাসের আগামী বোর্ড বৈঠকেই শিলিগুড়ি শহরকে নির্মল বাংলা হিসেবে ঘোষণা করবে বর্তমান বোর্ড। রঞ্জন বাবু বলেন পুর বোর্ড এর দায়িত্ব নিয়েই তিন দফায় নির্মল বাংলা মিশনে প্রপাকদের টাকা মিটিয়ে কাজ শুরুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে সুডা ও কেন্দ্রীয় সরকারের কিছু গাইডলাইন রয়েছে তা পূরণ করতে হবে। আমারা সাতদিনের টার্গেট নিয়ে এগোচ্ছি। কাজ শুরু হয়ে গিয়েছে। আটকে থাকা ২২০০ প্রাপকদের জিও ট্যাগিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর ১০০০। যা সাতদিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে। ফলে মোট প্রায় ৩৫০০হাজার প্রাপক উপকৃত হবেন।

Post a Comment