উত্তেরর পর্যটন জেলা ভিত্তিক ক্যাম্প অফিস চালুর ভাবনা ইন্দ্রনীল সেনের
দি নিউজ লায়ন; উত্তেরর পর্যটন জেলা ভিত্তিক ক্যাম্প অফিস চালুর ভাবনা পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের। রাজ্য সরকারের পর্যটন সহায়ক প্রকল্পের আওতায় গ্রামীন পর্যটনকে মেলে ধরতে উত্তরবঙ্গের পর্যটন সমৃদ্ধ জেলা গুলিতে ক্যাম্প অফিস খোলার পরিকল্পনা। রাজ্য সরকারের পর্যটন সহায়ক প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকার আর্থিক ঋণের সহায়তার যাতে অধিক সংখ্যক গ্রামীণ ছোট পর্যটন ব্যবাসীদের যুক্ত করতেই এই অভিনব ভাবনা। গ্রামীন পর্যটনের গতি ত্বরান্বিত করাই লক্ষ্য রাজ্য সরকারের।
মঙ্গলবার শিলিগুড়িতে তারাই ডুয়ার্স ও পাহাড়ের সমস্ত ট্যুর অপারেটরদের সঙ্গে একেবারে গল্পের ছলে নানা সমস্যা ও আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন পর্যটন সংস্থা এথোয়া, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এইচ এইচ টি ডিএন এর পাশাপাশি বানিজ্যিক সংগঠন সিআইআইএ এর সঙ্গে আলোচনা করেন তিনি। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ি রাজ বাসু জানান উত্তরবঙ্গ জুড়ে পুরোটাই পর্যটন হাব। সেক্ষেত্রে প্রতি পর্যটন সমৃদ্ধ জেলা ভিত্তিক দ্রুত ক্যাম্প অফিস খেলার নির্দেশ দেন তিনি।
রাজ বাসু জানান এদিন আলোচনার মাঝেই গ্রামীণ স্তরে পর্যটন বিকাশের লক্ষেই এই পরিকল্পনা। জেলা ভিত্তিক ক্যাম্প অফিস হলে সেখান থেকেই গ্রামীন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা সরাসরি হোম স্টে রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজ ও সমস্যার সমাধান করতে পারবেন। রাজ্যের পর্যটন সহায়ক প্রকল্পের আওতায় গ্রামীন পর্যটন ব্যবসায়ীদের যুক্ত করা সহজ হবে। একইসঙ্গে তিনি জানান বিগত বছরের ক্ষতির ওপর পুনরায় কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মুখে পর্যটন ব্যবসা একেবারে খাদের কিনারায় পড়েছে। পর্যটন গাড়ির ট্যাক্স মুকুব সহ একাধিক বিষয়ের কথা তাকে জানানো হয়েছে।
সবটাই কলকাতায় ফিরে তিনি গুরুত্ব সহকারে আলোনা করবেন বলে জানিয়েছেন। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান উত্তরবঙ্গের পর্যটককে নতুন মোড়কে কিভাবে আকর্ষণীয় ভাবে তুলে ধরা যায় তার রূপরেখা তৈরির কথা তিনি জানান। তার সঙ্গে অলোচনার পর সন্তুষ্ট ট্যুর অপারেটরা।

Post a Comment