কালিয়াচক হত্যাকাণ্ডে নতুন মোড়। 'সাইকো' সেজে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা আসিফের - The News Lion

কালিয়াচক হত্যাকাণ্ডে নতুন মোড়। 'সাইকো' সেজে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা আসিফের


দি নিউজ লায়ন;   কালিয়াচক হত্যাকাণ্ডে নতুন মোড়। 'সাইকো' সেজে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা অভিযুক্ত আসিফ মহম্মদের। শুক্রবার রাতে একই পরিবারের 4 জনকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা সামনে আসার পর তদন্তকারীরা মনে করেছিলেন খুব সম্ভবত আসিফ মানসিক রোগগ্রস্ত। আসিফের ঘর এবং যে গুদামঘরে চারটি দেহ পোঁতা হয়েছিল সেখানকার পরিবেশ দেখে এবং আসিফের সঙ্গে কথা বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করেন মমি জাতীয় কিছু তৈরীর পরিকল্পনা ছিল আসিফের।


সেইজন্যেই গোটা পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মুখে জল ঢেলে হাত-পা বেঁধে নৃশংস ভাবে কফিনবন্দি করেছিল আসিফ, যে ঘটনার কথা আসিফের দাদা পুলিশকে জানায় কিন্তু যত তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে ততোই পরিষ্কার হচ্ছে আদতে আসিফ কোন মানসিক রোগী নয় সে ঠান্ডা মাথার খুনি। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে পরিবারের 4 জনকে নৃশংস ভাবে খুন করে সে। ইতিমধ্যেই আসিফের দুই বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হল সাবির আলম এবং মাফুজ আলি। এদের কাছ থেকে 5 টি 7 MM পিস্তল এবং 84 টি গুলি, 10 টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে । 


তদন্তের গতি প্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে তদন্তকারীরা মনে করছেন আসিফের বেআইনি অস্ত্র কারবারি সঙ্গে যোগ রয়েছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কেন সে দুই বন্ধুকে এই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র রাখতে দিয়েছিল সেই বিষয়টিও পুলিশের কাছে এখনও স্পষ্ট নয় পাশাপাশি আসিফের দাদার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা সব মিলিয়ে কালিয়াচকের হত্যাকাণ্ডের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.