শুভ জন্মদিন বুদ্ধদেব গুহ - The News Lion

শুভ জন্মদিন বুদ্ধদেব গুহ

 


দি নিউজ লায়ন;   “আমি নিশিদিন তোমায় ভালোবাসি/ তুমি অবসরমত বাসিও, নিশিদিন হেথায় বসে আছি/ তোমার যখন মনে পড়ে আসিও”।


কি? একটু চেনা লাগছে কি? অনেকেই বলবেন যে– ‘হ্যাঁ খুব সহজেই যাচ্ছে চেনা, এ তো রবীন্দ্রসঙ্গীত!’ কিন্তু আপনি যদি হয়ে থাকেন বাংলা উপন্যাসপ্রেমী কোনো পাঠক, তাহলে খুব সহজেই এর যোগসূত্র স্থাপন করতে পারবেন আপনার পড়া বেশ কয়েকটি উপন্যাসের সাথে, আর সেই সাথে মনের মধ্যে ভেসে উঠবে বুদ্ধদেব গুহ’র ছবি! কেন যেন এই গানের মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বুদ্ধদেব, তার প্রায় উপন্যাসেই যেন কথাচ্ছলে চলে আসে এই কথাগুলো, তা সে হোক ‘সবিনয় নিবেদন’, ‘একটু উষ্ণতার জন্য’ বা ‘বাসনাকুসুম’!


বুদ্ধদেব গুহ সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও স্কটিশ চার্চ কলেজে পড়াশুনা করেন। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা ঋতু গুহ। বুদ্ধদেব নিজেও একসময় ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং তিনি পুরাতনী টপ্পা গান গাওয়াতে বেশ পারদর্শী।


পেশায় তিনি একজন সফল চার্টার্ড একাউন্ট্যান্ট, জীবনযাপনের ধরনে খুবই শহুরে। কিন্তু ভেতরকার যে আদিম আরণ্যক ডাক, তা যেন তার লেখায়ই ধরা পড়ে তার জীবনচিত্রের চাইতে অনেকগুণ স্পষ্ট হয়ে।


বুদ্ধদেবকে বলা চলে আরণ্যক এক ঔপন্যাসিক। তার উপন্যাস যেন পরিপূর্ণই হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত না তার গল্পের প্লটজুড়ে ভেসে উঠছে নাগরিক-ক্লেশমুক্ত এক অরণ্যময় প্রকৃতি! পালামৌর বুনো হাতি, পৌরুষ মাখানো বাঘিনী অথবা পাকদন্ডীর কুয়াশার রাস্তা, ম্যাকলাস্কিগঞ্জের সেই সকালের আগমন— এই তো বুদ্ধদেবের উপন্যাস। চিঠির প্রতিও বুদ্ধদেবের একটা গভীর আকর্ষণ দেখা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.