আবারও লোকালয়ে দাতালের দল - The News Lion

আবারও লোকালয়ে দাতালের দল

 


দি নিউজ লায়ন;  আবারও লোকালয়ে দাতালের দল । শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তনতন গ্রামের লোকালয়ে চলে আসে তিনটি বুনো হাতি। তবে হাতির দলটিকে আবার ঝাড়খন্ডের জঙ্গলে পাঠানোর চেষ্টা করে বনদফতরের কর্মীরা।


স্থানীয় ও বনদফতর সুত্রে, তিনটি হাতির দলটি বৃহস্পতিবার রাতেই ঝাড়খন্ড থেকে এই জেলার জঙ্গলে। তার মধ্যে দুটি হাতাল হাতির রয়েছে দলে। এদিন সকালে সকাল ছ'টার সময়ে হাতির আসার খবর পান গ্রামবাসীরা। হাতি আসার খবর পেয়েই এলাকাযর জঙ্গলে ভিড় জমে যায়l পরে খবর পেয়েইবাঘমুন্ডি বনাঞ্চলের বনকর্মীরা সেখানে পৌছায়। ওই জঙ্গল থেকে হাতির দলটিকে আবার ঝাড়ক্ষয়ন্ডের জঙ্গলে পাঠানোর চেষ্টা করে বনদফতরের কর্মীরা। তবে সেখান থেকে নড়তেই চায়নি হাতি গুলি।


 হাতি গুলিকেই সরাতে হিমশিম খেতে হয় বন দফতরের কর্মীদেরl  ওই এলাকায় পুদলুং নামে একটি জলাশয়  সেই এলাকায় আস্থানা গাড়ে হাতি গুলি। বেশ কয়েকদিন ধরেই ওই বনাঞ্চলের   জিলিংসেরেঞ-এ প্রায় ১৩ থেকে১৪ টি হাতি রয়েছেl ওই হাতির দলে একটি সদ্যোজাত ছাড়াও কয়েকটি শাবক রয়েছে।  আবার তিন হাতির দল বাঘমুন্ডিতে ঢুকে পড়ায় চাপে পড়ে গিয়েছে বনদফতরের কর্মীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.