করোনার জেরে আগের বছরের ন্যায় এবছরও ভক্তবিহীন থাকবে পুরীর রথযাত্রা
দি নিউজ লায়ন; আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। আগের বছরের ন্যায় এবছরও ভক্তবিহীন থাকবে পুরীর রথযাত্রা। কোভিড বিধি মেনেই পালিত হবে রথযাত্রা। ,এই রায় জারি করেছে ওড়িশা সরকার।২০২০ সালে মানুষের ভক্তির ও আবেগের কথা মাথায় রেখে কার্ফু জারি করে রথযাত্রা সংঘটিত হয়।
নূন্যতম সেবায়েত থাকবেন এবং তাদের টিকার দুটি ডোজ এবং আরটিপিসিয়ার নেগেটিভ থাকা বাধ্যতামূলক। রাজপথে দূরত্ব রেখে ও সময়ের ব্যাবধানে সুভদ্রা, বলভদ্র ও জগন্নাথদেব রথ চলবে এবং ৫০০ –এর বেশি সেবায়েত অংশ নিতে পারবেনা। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। যদিও করোনার দ্বিতীয় ঢেউ জন্য মন্দির বন্ধ রয়েছে।

Post a Comment