পাহাড় চড়তেই রাজ্যপাল জগদ্বিপ ধনকড়কে দেখতে হলো কালো পতাকা - The News Lion

পাহাড় চড়তেই রাজ্যপাল জগদ্বিপ ধনকড়কে দেখতে হলো কালো পতাকা

 


দি নিউজ লায়ন;    সোমবার বাগডোগড়া বিমানবন্দর থেকে সোজা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদ্বিপ ধনকড়। তবে রোহিনী মোড় থেকেই কালো পতাকে হাতে রাজ্যপাল জগদ্বিপ ধনকড়ের অপেক্ষায় ছিলেন কয়েকশো ভাজপা বিরোধীরা।রাজ্যপালের কনভয়কে লক্ষ্য করে কালো পতাকা দেখান তারা। গো ব্যাক স্লোগানের কলরব পড়ে যায়। 


রাজ্যপালকে রোহিনী মোড় থেকে কার্শিয়াং স্টেশন পর্যন্ত কালো পতাকা দেখানো হয়। একইসঙ্গে বর্ষনের মরশুমেই পাহাড় সরগরম হয়ে ওঠে রাজ্যপালের  আগমনকে কেন্দ্র করে। তার কনভয়কে লক্ষ করে গো ব্যাক স্লোগানে উত্তাপ বাড়তে লাগে। কার্শিয়াং ব্লক তৃনমূলের প্রেসিডেন্ট জানান রাজ্যপাল দার্জিলিংয়ে আসছেন ফের পাহাড়কে উত্তপ্ত করতে। এর বিরোধিতায় তৃনমূলের তরফে রোহিনী গেট থেকে তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলা হয়। 


তিনি রাজ্যকে বারংবার অপমানিত করছেন। বিজেপির অন্ধ প্রচারকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যতদিন পর্যন্ত না তিনি বিজেপির প্রচারকের ভূমিকা ছাড়ছেন ততদিন পর্যন্ত পাহাড়ে এভাবেই বিরোধিতায় সরব হবে। এ বিষয়ে কার্শিয়াং সাংসদ শান্তা ছেত্রী বলেন এই কোভিড পরিস্থিতির মধ্যে বিজেপির এজেন্ট হয়ে রাজ্যপাল পাহাড়ে আসছে। 


বিজেপির নির্দেশে পাহাড়ে এসে অশান্তির সৃষ্টি করবেন তিনি। আমরা চাই বর্তমান কোভিড পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টির যাতে না হয়। তিনি যেন পাহাড় থেকে নেমে যান, পাহাড়ে যেন ঘাঁটি গেড়ে না থাকেন। তার বিরোধিতায় এদিন তৃনমূলের কর্মী সমর্থকরা রোহিনী মোড় থেকে শুরু করে কার্শিয়াং স্টেশন সহ বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখিয়ে ভাজপার অন্ধ অনুসরনকারী রাজ্যপালের উদ্দেশ্যে গো ব্যাক শ্লোগান দিয়ে প্রতিবাদে সামিল হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.