পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণে বিরল প্রজাতির জংলি পায়রা উদ্ধার - The News Lion

পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণে বিরল প্রজাতির জংলি পায়রা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   পুলিশের পাতা ফাঁদে পাচার হওয়ার আগেই  হাতেনাতে  ধরা পড়ল এক এক করে ৪ বস্তা পায়রা। বহরমপুর গামি রাজ্য সড়কের  বাগডহর মোড় থেকে বিপুল সংখ্যক বিরল প্রজাতির জংলি পায়রা উদ্ধার করা হয়। এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাকে কেন্দ্র করে।পাখি পাচারের অভিযোগে গাড়ির চালক ও গাড়িটিকে আটক করতে সমর্থ হয় পুলিশ।


 অন্যদিকে পায়রা গুলো কে মুক্ত করে দেওয়া হয় । এই ব্যপারে জেলার এক  পুলিশ আধিকারিক জানান পায়রা গুলো কে বিক্রির উদ্দেশ্যে  নিয়ে যাওয়া হচ্ছিল ।তার আগেই পুলিশ প্রায় 400 টি পায়রা উদ্ধার করে ।তবে পায়রা পাচার চক্রের হদিশ পেতে পুলিশ তদন্ত শুরু করেছে"। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,একটি পিক আপ ভ্যান  বহরমপুরের দিকে যাচ্ছিল,  টহল দারি পুলিশের সন্দেহ হলে ফাঁদ পেতে গাড়িটি কে থামিয়ে তল্লাসি শুরু  করলে বস্তা ভরতি পায়রা বেরিয়ে আসে ।


এই ব্যাপারে আটক করা হয় মুর্শিদাবাদ জেলার দেবীপুরের বাসিন্দা রাজু ঋষি বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশি জিজ্ঞাসা বাদে আটক যুবক জানান , “ আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই সময় রাস্তায় আমাকে দাঁড় করিয়ে বস্তা গুলি তুলে দেওয়া হয়  । ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিলাম বাড়তি রোজগারের উদ্দেশ্যে আমি বস্তা গুলি তুলে নিই ।আমাকে বলা হয়  ফোন করে ওই বস্তা গুলি নামিয়ে নেওয়া হবে ।” ওই ফোন নাম্বারের সুত্র ধরে পুলিশ পায়রা পাচার চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.