অবরোধের পরই স্টেশনে বাড়ানো হল পুলিশি নিরাপত্তা - The News Lion

অবরোধের পরই স্টেশনে বাড়ানো হল পুলিশি নিরাপত্তা

 


দি নিউজ লায়ন;  লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধকে ঘিরে অগ্নিগর্ভ হয়েছিল দক্ষিন শাখার মল্লিকপুর স্টেশন। অবরোধ হয়েছিল সোনারপুর, ঘুটিয়ারি শরিফ, বেতবেড়িয়া স্টেশনে। এর জেরে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্টেশনে বাড়ানো হল পুলিশের নিরাপত্তা। মল্লিকপুর স্টেশনেও আর পি এফ ও জি আর পি পুলিশ যৌথভাবে টহল দেয়। 


স্টেশনে অপেক্ষারত যাত্রীদের কাছে সমস্যার কথাও শোনেন পুলিশের আধিকারিকরা। এদিন স্টাফ স্পেশাল ট্রেনে কার্যত আমজনতাকে ছাড় দেওয়া হয় ওঠার ব্যাপারে। জি আর পি পুলিশ থেকে শুরু করে আর পি এফ পুলিশ কাউকে বাধা দিতে দেখা যায়নি ট্রেনে যাত্রী ওঠার ব্যাপারে, স্টাফ স্পেশাল ট্রেন কার্যত সাধারন ট্রেনের মতই হয়ে যায়। বারুইপুর থেকে শুরু করে মল্লিকপুর বিভিন্ন স্টেশনে ট্রেনে উঠতে যাত্রীদের ভিড় উপচে পড়ে। 


এই প্রসঙ্গেই পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ট্রেনের চালক থেকে কর্মীরা পর পর অবরোধের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেহেতু বৃহস্পতিবার বড় ঘটনা ঘটেছে। তাই এদিন হয়ত যাত্রীদের ক্ষেত্রে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়নি। কিন্তু চেকিং চলবে। এদিকে, মল্লিকপুরে অবরোধের জেরে সোনারপুর জি আর পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় বারুইপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই তল্লাশি অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.