পাত্রসায় মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য - The News Lion

পাত্রসায় মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;   বাঁকুড়ার পাত্রসায়র থানার ডান্না গ্রামে মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতদের নাম জয়া পোড়েল (৫০) ও সন্তোষ পোড়েল (২৬)। আজ সকালে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এক প্রতিবেশীর সঙ্গে বাড়ি লাগোয়া রাস্তার মালিকানা সংক্রান্ত ঝগড়া হয় সন্তোষ পোড়েলের । এরপর রাতে সন্তোষ পোড়েলের সাথে তাঁর মা জয়া পোড়েলের বচসা হয়।


 অভিযোগ  এরপরই ছেলে সন্তোষ পোড়েল তাঁর মাকে খুন করে নিজে দড়ি দিয়ে গলায়  ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাড়ির মধ্যে ছেলে সন্তোষ পোড়েলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাশেই বাড়ির মেঝেতে পড়ে রয়েছে  মা জয়া পোড়েলের নিথর মৃতদেহ । পরে পাত্রসায়র থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পাত্রসায়ের থানায় । পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.