বিকেলের চায়ের আড্ডায় বানিয়ে ফেলুন মজাদার ম্যাশড পটেটো অমলেট
দি নিউজ লায়ন;
উপকরণঃ
চারটি ডিম
চারটি আলু
এক কাপ মোজারেলা
গোলমরিচ গুঁড়ো
চার টেবিল চামচ দুধ
দুই চা চামচ মাখন
স্বাদমতো নুন
প্রণালিঃ
সর্বপ্রথমে গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে জল দিয়ে আলু সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে সেগুলি ছাড়িয়ে ম্যাশ করে নিন। অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে ফেটিয়ে এক পাশে রেখে দিন। এবার আরেকটি পাত্রে ডিমের কুসুমগুলো নিয়ে ব্লেন্ড করুন এবং আলুর সাথে ভাল করে মেশান। এবার এই মিশ্রণে দুধ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আরেকটি জায়গায় মোজারেলা গ্রেট করে নিয়ে এক পাশে রেখে দিন।
এই মিশ্রণেই ডিমের সাদা অংশ, নুন ও গোলমরিচ গুঁড়ো দিন। এরপর গ্যাসে প্যান বসিয়ে মাঝারি আঁচে মাখন গরম করুন। তারপর তাতে ব্যাটারটি ঢেলে দিন। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাল করে ভাজুন। এর উপরে মোজারেলা ছড়িয়ে দিন। তারপর অন্য দিকটা উল্টে দিন। এইভাবে দু'দিকেই ভাল করে ভাজুন। হয়ে গেলে মেয়োনিজ বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
Post a Comment