গড়বেতায় গড়ে উঠল বন্ধু সমাজ - The News Lion

গড়বেতায় গড়ে উঠল বন্ধু সমাজ



দি নিউজ লায়ন;  গড়বেতায় গড়ে উঠল বন্ধু সমাজ। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যাত্রা শুরু করে  সামাজিক কর্মযজ্ঞে ঝাপিয়ে পড়া। লকডাউনে গড়বেতার ভবঘুরে পথশিশুদের প্রত্যহ  খাবার তুলে দিতে এঁরা  প্রতিজ্ঞাবদ্ধ। "বন্ধু যখন ভবঘুরে" প্রকল্পের প্রশংসায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।


ধাদিকা কিয়াবনীসহ গড়বেতা স্টেশনে এদের রুটিনমাফিক বিচরন। পাশাপাশি এই হতাশার মধ্যে মানুষের মনে সংস্কৃতিভাব জাগিয়ে রাখতে তথা পরিবেশ সচেতনতা গড়ার লক্ষ্যে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গড়বেতার এই বন্ধু সমাজ আয়োজন করেছে অনলাইন অংকন অনুচ্ছেদ রচনা প্রতিযোগিতা- "পরিবেশ বন্ধু"।


 ইতিমধ্যেই শতাধিক লেখা ও ছবি জমা পড়েছে। বন্ধুসমাজের যেসব বন্ধু প্রবাসে থাকেন তাদের সাহায্যের হাতও কম নয়। গড়বেতা বন্ধুসমাজের সম্পাদক স্বরুপ ছাতাইত জানান "আমাদের বন্ধুসমাজ কোভিড মহামারীর পাশাপাশি সামাজিক কর্মকান্ড সারাবছর চালিয়ে যাবে।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.