ক্যানিং মহকুমা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান - The News Lion

ক্যানিং মহকুমা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

 


দি নিউজ লায়ন;  সোমবার দুপুরে জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডলের উদ্যোগে ও প্রচেষ্টায় এইচ পি সি এল এর আর্থিক সহায়তায় কোভিড-১৯ অতিমারিতে মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতাল কে ৬০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন সাংসদ প্রতিমা মন্ডল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস,রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী,ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা, হাসপাতালে সুপার অপূর্ব লাল সরকার,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক,সুশীল সরদার প্রমুখ।


করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ক্যানিং মহকুমা এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোভিড আক্রান্তের সংখ্যা।এমনকি অভাব পরে ছিল অক্সিজেনের সিলিন্ডার।তবে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটা কমে গিয়েছে এই মহকুমা।আর এমনি পরিস্থিতি এই অক্সিজেন সিলিন্ডার প্রদানে উপকৃত হবে এই মহকুমা প্রায় কয়েক লক্ষ মানুষজন।সাংসদ প্রতিমা মন্ডল বলেন ক্যানিং মহকুমা হাসপাতালে ৬০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হল এইচ পি সি এল এর আর্থিক সহায়তায়।ফলে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে সাধারণ মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.