বজ্রাঘাতে মৃত পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দিলেন সুব্রত সাহা
দি নিউজ লায়ন; বিকেলে বহরমপুর ব্লক অফিসে একটি কর্মসূচিতে যোগ দেন সাগরদিঘী এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা। সেখানে দিন কয়েক আগে ছঘড়ি এলাকায় বজ্রাঘাতে এক মহিলা মারা যান।
এদিন তাঁর পরিবারের হাতে দু’লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, এর আগেও এরকম পরিবারের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও থাকব। মন্ত্রী ছাড়াও জেলাশাসক শরৎ দ্বিবেদী, পুলিস সুপার কে শবরী রাজকুমার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন রানিনগরেও একটি পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। মন্ত্রীর এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা।

Post a Comment