ইটভাটা থেকে বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; ইটভাটা থেকে বোমা উদ্ধার। বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে উচ্চগ্রামের রাস্তার পাশে থাকা ইটভাটা থেকে দশটি তাজা বোমা উদ্ধার হয়। ওই ভাটার মাটির ঢিবির পাশেই মাঠের ধারে শ্রমিকদের ঘর আছে। ঘরে এখন শ্রমিক না থাকায় বেশিরভাগ ঘর গুলির দরজা ইট দিয়ে বন্ধ করা আছে।
সেই ঘরের ভিতর একটি প্লাস্টিকের জারে মজুত ছিল ওই বোমাগুলি।গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গলসি থানার পুলিশ এলাকাটি ঘিরে রাখে। রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। এদিন বেলা এগারোটার সময় ঘটনাস্থলে আসে সিআইডি বোম ডিস্পোজাল টিম। তারপরই প্লাস্টিকের জারে রাখা ওই বোমাগুলি উদ্ধার করে নিক্রিয় করা হয়। ইট ভাটার ভিতরে কিভাবে বোমা এলো তার তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ।

Post a Comment