মা হতে চলেছেন নুসরত? - The News Lion

মা হতে চলেছেন নুসরত?

 


দি নিউজ লায়ন;   হঠাতই নতুন খবরে চমকে গিয়েছেন সকলে। মা হতে চলেছেন নুসরত? টলিপাড়ায়ও এই নিয়ে চর্চা চলছে। নুসরত যদিও এখনও প্রকাশ্যে কিছু বলেন নি। শুক্রবার সকাল থেকেই এই নিয়ে সরগরম টলিউড। 'বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র থেকে খবর আসতে শুরু করে, সেপ্টেম্বরেই সম্ভবত মা হচ্ছেন তিনি।


 সুত্র আরও জানাচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীনও সম্ভবত সন্তান-সম্ভবা ছিলেন তিনি। আর এই সন্তানের পিতা যশই। যশরতের অনুরাগীরা এর মধ্যেই নায়িকার মুখ থেকে এই খবর জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 


তাঁদের কমেন্টে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। যদিও নুসরতের মা হওয়ার বিষয়ে স্বামী নিখিল জৈন কিছু জানেন না বলেই খবর। নিখিলের মতে নুসরত আলাদা থাকতে শুরু করার আগে থেকেই তাঁর সঙ্গে নুসরতের কোনও সম্পর্ক ছিল না। স্বাভাবিকভাবেই নুসরতের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়ে গেল। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেন নি নুসরত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.