ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ২
দি নিউজ লায়ন; ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার দুই। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসিসে এসওজি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে রাঙাপানি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম মহম্মদ অজিত (২৮) ও শুভঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা ফাসীদেওয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ড্রাগ কারবারীদের জিজ্ঞাসাবাদের দরুন মহম্মদ অজিতের খোঁজ পায় পুলিশ।
শুক্রবার অভিযানে নেমে হাতেনাতে পাকড়াও করা হয় তাদের। তাদের হেফাজত থেকে ৯০ গ্রাম ব্রাউন সুগারের একটি প্যাকেট সহ ২লক্ষ ১৫হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে তাদের আস্তানা থেকে মেলে ওজন করার যন্ত্র ও প্যাকেজিংয়ের সামগ্রী।

Post a Comment