এবার থেকে অনলাইনের মাধ্যমে মানুষের দুয়ারে পৌঁছাবে মালদার সুস্বাদু আম
দি নিউজ লায়ন; করোনা জেরে গত বছর থেকেই সুস্বাদু মালদার আম খাওয়া থেকে বঞ্চিত ছিলেন এরাজ্যের মানুষ । শুধু এরাজ্যই নয়, ভিন রাজ্যেও ঠিকমতো পৌঁছাচ্ছে না মালদার সুস্বাদু বিভিন্ন জাতের আম । এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে অনলাইনের মাধ্যমে আম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তাও আবার ক্যাশ অন ডেলিভারি। প্রথম দফায় মালদায় অনলাইনের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে।
পরবর্তীতে বাইরের জেলা এবং ভিন রাজ্যগুলিতে অনলাইনের মাধ্যমে আম পাঠানোর উদ্যোগ নেবে সরকার। ইতিমধ্যে মালদার বিখ্যাত গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া সহ বেশকিছু জাতের আম অনলাইনের মাধ্যমে মানুষের দুয়ারে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে এই ব্যবস্থা চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে , কেন্দ্র ও রাজ্য সরকারের সুফল বাংলার মাধ্যমে আদিবাসি মহিলাদের স্বয়ম্বর করতেই উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই কারন আম প্যাকিংয়ের জন্য ও আগাম ভবিষ্যাত গড়ার জন্য গাছ দেওয়া হয়েছে। যার ইতিমধ্যে পরিচর্যা শুরু করেছে আদিবাসী মহিলারা। প্রাথমিক ভাবে মালদায় অনলাইন ব্যবস্থা চালু হলেও আগামীতে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই পরিসেবা। এই পুরো প্রজেক্টে মাঠে নেমে কাজ করছেন মালদার আদিবাসী মহিলারা।
স্বয়ম্ভর গোষ্ঠীর এক মহিলা এলিজা ফেতরা জানিয়েছেন, আদিবাসি অধ্যুষিত হবিবপুর এলাকায় কাজের অভাব রয়েছে। সংসারে যথেষ্ট অভাব ছিল। এই সংস্থায় এখন কাজ শিখেছি।আম গাছ দিয়েছে। সেগুলি পরিচর্যা করছি। আম চাষ শিখেছি। গাছের আম উৎপাদন হচ্ছে। আর সেই আম বিক্রি হচ্ছে। হাতে টাকা আসছে। মিটছে সংসারের সমস্যা। আগামীতে আশা করছি এই আয় আরও বাড়বে।

Post a Comment