সরকারি জমি জবর দখলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার স্টেশন রোড সংলগ্ন এলাকায় সরকারি জমি জবর দখলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে । এদিন হাতে বাঁশ, লাঠি, তীর-ধনুক নিয়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা । পরিস্থিতি সরগরম হয়ে ওঠার খবর জানতে পেরেই ঘটনাস্থলে তদন্ত যায় পুলিশ । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি খতিয়ান অনুযায়ী জমিটি বর্তমানে খাস জমি। বর্তমানে এলাকার কিছু সমাজ বিরোধী ও জমি মাফিয়াদের কবলে পড়ে এই খাস জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। যারা কিনছেন তারা হয় জমির কিছু অংশ ঘিরে দিচ্ছেন অথবা গাছ লাগিয়ে দিচ্ছেন। ওই মাঠের আশে-পাশে সমস্ত এলাকাটাই আদিবাসী সম্প্রদায়ের গ্রাম।
ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের দাবি, ওই খাস জমির সরকারি কাজে ব্যবহার করা হোক এবং এলাকার বাসিন্দাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা হোক। কিন্তু দীর্ঘদিন ধরে জমি মাফিয়াদের কবলে পড়ে অবৈধভাবে খাস জমি দখল হয়ে যাচ্ছে। ভূমি সংস্কার দপ্তর থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয় নি বলে এলাকার আদিবাসী বাসিন্দাদের অভিযোগ। তাই বৃহস্পতিবার বাধ্য হয়ে খাস জমিতে অবৈধ নির্মাণ বন্ধ করতে তীর ধনুক হাতেই কয়েকশো আদিবাসী ওই মাঠে নেমে পড়ে। ভেঙে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ।
Post a Comment