ঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে আগুনে জ্বললো জন বারলা ও সৌমিত্র খাঁয়ের কুশপুতুলিকায় - The News Lion

ঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে আগুনে জ্বললো জন বারলা ও সৌমিত্র খাঁয়ের কুশপুতুলিকায়

 


দি নিউজ লায়ন;  ঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে  আগুনে জ্বললো জন বারলা ও সৌমিত্র খাঁয়ের কুশপুতুল। উত্তরবঙ্গ বিভাজনের ষড়যন্ত্র সামনে আসার পর থেকেই শিলিগুড়ি মহকুমা জুড়ে ক্ষোভে ফুঁসছে মানুষ। এক কিঞ্চিৎ জমিতে ছেদ পড়বে না এই আওয়াজ তুলেই প্রতিবাদে সরব হয়ে ময়দানে নেমেছে তৃনমূল। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায় এদিন যুব তৃনমূলের তরফে উত্তরবঙ্গ বিভাজনের ঘৃণ্য রাজনীতি চক্রান্তের প্রতিবাদে ডুয়ার্সের বিজেপি বিধায়ক জন বারলা ও বিধায়ক সৌমিত্র খাঁয়ের কুশ পুতুল দাহ করা হয়।


 নকশাল বাড়ি ব্লক যুব তৃনমূলের তরফে জানানো হয় জন বারলা ও সৌমিত্র খাঁ উত্তরবঙ্গের মানুষের কথা বলছেন কিন্তু যখন করোনাকাল চলছিল তখন তারা কোথায় ছিলেন। দেশজুড়ে যখন লকডাউন চলছিল সেই সময় ঘরের দরজা বন্ধ করে নিরাপদে বসে ছিলেন তারা। তাদের কাউকেই রাস্তায় মানুষের পাশে দেখা যায়নি।


আর এখন ঘৃণ্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উত্তরবঙ্গের বিভেদের সাংঘাতিক ষড়যন্ত্র করছেন। তবে তাদের এই ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন তাই রাজনীতিতে থাকার জন্য অশান্তি সৃষ্টি করে পরিস্তিতিকে উত্তপ্ত করছেন তারা। তাদের ধিক্কার জানিয়ে আমরা তাদের কুশপুত্তলিকা দাহ করছি। এর সঙ্গেই বঙ্গভঙ্গের চক্রান্তকারীরা আগুনে ভস্মীভূত হবেন বলে জানান তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.