এবার প্রথম যৌনকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হলো - The News Lion

এবার প্রথম যৌনকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হলো

 


দি নিউজ লায়ন;  স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদায় এই প্রথম যৌনকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হলো। মালদা শহরের হংসগিরিলেন এলাকায় অবস্থিত যৌনপল্লী। আর সেখানকারই যে প্রায় দেড়শ জন যৌনকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। রবিবার ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে থেকেই করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয় । 


স্বাস্থ্য দপ্তর এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগেই এদিন ১৪৪ জন যৌনকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় ১৫০ জন যৌনকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট পুরসভা স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।  এই পরিস্থিতিতে ভ্যাকসিন পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেক যৌনকর্মীরা। তাঁদের বক্তব্য, লকডাউনের জেরে কাজকর্ম সমস্ত বন্ধ। 


রুজি রোজগার নেই। তারমধ্যে করোনার আতঙ্ক সকলের মনে বাসা বেঁধে রয়েছে। এই পরিস্থিতিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌনকর্মীদের ভ্যাকসিন দেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে স্বাস্থ্য দপ্তরের অনুমতি পেয়ে এদিন পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকেই যৌনকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


দুর্বার মহিলা সমন্বয় কমিটির এক সদস্য অম্বরি খাতুন জানিয়েছেন, করোনা সংক্রমণের জেরে এখন যৌনকর্মীদের দিশেহারা অবস্থা । তার ওপর লকডাউন চলছে। যৌনকর্মীদের কাজ সব বন্ধ । এই পরিস্থিতিতে অনেকেই অর্ধাহারে দিন কাটাচ্ছেন । তার ওপর এখন রোজগার নেই। পাশাপাশি করোনা সংক্রমণ নিয়ে যৌন কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছিল।  কিন্তু সেই আতঙ্ক কাটিয়েই রবিবার থেকে যৌনকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এতে আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের ও প্রশাসনকে সাধুবাদ জানিয়েছি।  পাশাপাশি রাজ্য সরকার যৌনকর্মীদের জন্য বিকল্প যাতে কাজের কোন ব্যবস্থা করে দেয়,  সেই অনুরোধ আমরা সংগঠনের মাধ্যমে প্রশাসনকে জানাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.