মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী
দি নিউজ লায়ন; বকুলতলা থানা এলাকায় মাঠ থেকে গরু আনা নিয়ে মায়ের বকুনিতে বিষ খেয়ে আত্মঘাতী হল ছাত্রী। মৃতার নাম রুবিনা শেখ(১৩)। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রায়মনি হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
গত শুক্রবার মাঠ থেকে গরু আনতে দেরি হচ্ছে মা বকাবকি করে। এর জেরে অভিমানে সে বিষ খায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জয়নগরের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়।

Post a Comment