জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় নিষিদ্ধ হতে পারেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার - The News Lion

জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় নিষিদ্ধ হতে পারেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

 


দি নিউজ লায়ন;   নিষিদ্ধ হতে পারেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় এই তিন ক্রিকেটার ৩ মাস থেকে ১ বছর নিষিদ্ধ হতে পারেন।   শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের খবর অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবেন না শ্রীলঙ্কার এই তিন ক্রিকেটার।


গত রোববার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, গভীর রাতে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল মেন্ডিস ও নিরোশান ডিকওয়েলা ডারহ্যামের রাস্তায় বসে রয়েছেন। ভিডিওতে এই দুই ক্রিকেটারকে দেখা গেলেও, তদন্তে জানা যায়, এঁদের সঙ্গে দনুষ্কাও ছিলেন। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় তিন জনই কঠোর শাস্তি পেতে যাচ্ছেন। 


 ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটাদের এই আচরণে ক্ষুব্ধ শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজমেন্ট। প্রশ্ন উঠছে তাঁদের দায়বদ্ধতা নিয়েও।  জনৈক ব্যক্তি ডারহ্যামের রাস্তায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখতে পেয়ে, তাদের ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে চলেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.