গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয়ে অক্সিজেন পার্লারের উদ্বোধন - The News Lion

গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয়ে অক্সিজেন পার্লারের উদ্বোধন

 


দি নিউজ লায়ন;   সোমবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর গিধনী  এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অক্সিজেন পার্লারের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো,বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


অক্সিজেন পার্লারের উদ্বোধন করে গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার থেকে অক্সিজেন পার্লার টি চালু করা হলো। এর ফলে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন । করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই এলাকার মানুষের জন্য এই অক্সিজেন পার্লারটির উদ্বোধন করা হয়েছে। এখানে মানুষ প্রাথমিকভাবে চিকিৎসার  সুযোগ সুবিধা পাবেন তার সুব্যবস্থা করা হয়েছে। 


২৪  ঘন্টা এখানে এই পরিষেবা চালু থাকবে। তিনি আরো বলেন যে এই অক্সিজেন পার্লারটি চালু করায় বিশেষভাবে উপকৃত হবে এই এলাকার শিশুরা। এখানে ডাক্তার বাবু সহ স্বাস্থ্য পরিষেবার  সাথে যুক্ত কর্মীরা নিয়মিত থাকবেন। তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের যেকোনো প্রয়োজনে এই অক্সিজেন পার্লারে এসে চিকিতসা পরিষেবা নেওয়ার আহ্বান জানান। গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনেঅক্সিজেন পার্লার টি চালু হওয়ায় খুশি এলাকার সর্বস্তরের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.