ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে হস্তান্তর করাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয় - The News Lion

ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে হস্তান্তর করাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে হস্তান্তর করা কেন্দ্র করে এলাকায় পুলিশি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়।উল্লেখ্য এবারের বিধাসভা নির্বাচনের আগে থেকে প্রায় ৯ মাস হয়ে গেল ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ মোল্লা  পঞ্চায়েতে উঠতে পারেনি।ফলে এই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সংকর সরদার ইনচার্জে ছিল।


২০১৯ সালে ডিসেম্বর মাসে বাসন্তীর লেবুখালি গ্রামে ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে সাইফুদ্দিন সরদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়।আর এই বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয় বেশ কয়েক জনের বিরুদ্ধে।আর সেই তালিকায় নাম ছিল ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের ইউসুফ মোল্লার।আর এই কেসে কোর্টের নির্দেশে এলাকায় ঢুকতে পারিনি প্রধান ইউসুফ মোল্লা।পরবর্তীকালে আলিপুর জর্জ কোর্ট ২০২১ এ ২০ মে সেই নির্দেশ তুলে নিলে এলাকায় ঢোকে প্রধান ইউসুফ মোল্লা।


এদিন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে প্রধানের পদে দায়িত্ব নেওয়ার জন্য আসেন প্রধান  ইউসুফ মোল্লা।কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি না আসার কারণে এখন পর্যন্ত দায়িত্ব ভার পায়নি ইউসুফ মোল্লা এমনি অভিযোগ।তিনি সরকারি সময় অনুযায়ী পঞ্চায়েতে থাকবে বলেন জানান।পাশাপাশি তিনি আরও জানান আজ প্রধান পদে দায়িত্ব ভার না পেলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হবেন।এদিকে প্রধান ইউসুফ মোল্লা পঞ্চায়েতে ঢুকলে পুলিশ ব্যবস্থা ছিল চোখে পড়ার মতন।ফলে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.