চাষের জমি থেকে উদ্ধার আমেরিকান কচ্ছপ - The News Lion

চাষের জমি থেকে উদ্ধার আমেরিকান কচ্ছপ

 


দি নিউজ লায়ন;   জয়নগরে চাষের জমিতে মিলল আমেরিকান  কচ্ছপ । পুলিশি তৎপরতায়  তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে। বুধবার সকালে জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের বাসিন্দা অনিমেষ মন্ডল এলাকার  চাষের জমিতে একটি বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটি ধরে ফেললে গ্রামের লোকেরা ভিড় জমায় কচ্ছপটি দেখার জন্য। 


খবর দেওয়া হয় জয়নগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ওই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে। এরপর পুলিশ বনদপ্তর এর সঙ্গে যোগাযোগ করে এবং কচ্ছপের ছবি বন আধিকারিকদের পাঠায়। বন আধিকারিকদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে , এটি আমেরিকার "রেড ইয়ার্ড ফ্লাইডার টরটোয়েস " নামক এক বিশেষ প্রজাতির কচ্ছপ। 


এই কচ্ছপ যে পুকুর বা খাল -  বিলে থাকবে সেখানে অন্য কোন মাছ চিংড়ি সহ অন্যান্য জলজ প্রাণী কে থাকতে দেয়না । বনদপ্তরে খবর দেওয়ার সাথে সাথে অল্পক্ষণের মধ্যেই জয়নগর থানায় চলে আসেন বন কর্মীরা এবং থানা থেকে ঐ বিরল প্রজাতির কচ্ছপটি কে উদ্ধার করে নিয়ে যায়।বন কর্মী স্বপন ভান্ডারী জানান ,যেহেতু এই প্রজাতির কচ্ছপ জলাশয়ে অন্যান্য প্রাণীদের ক্ষতি করে তাই এই বিরল প্রজাতির কচ্ছপটি র প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করে পৌঁছে দেওয়া হবে আলিপুর চিড়িয়াখানায় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.