দুর্গাপুরে দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু
দি নিউজ লায়ন; টানা দু দিনের বৃষ্টিতে ঝাড়খন্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে একুশ ( 21) হাজার চারশ (400) কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে নয় হাজার কিউসেক এবং মাইথন থেকে ছয় হাজার কিউসেক অর্থাৎ মোট পনেরো হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে।
তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্নবর্তি এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে ফোনে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিক সঞ্জয় সিং। তবে বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে সে ক্ষেত্রে আরো বেশি পরিমাণ জল ছাড়া হতে পারে ঝাড়খন্ডের পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে হবে সে ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ঘোরালো হতে পারে।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী অন্তত 48 ঘণ্টায় ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। যদি বৃষ্টির পরিমাণ আরো বাড়ে তাহলে এ রাজ্যের বিভিন্ন নদীর জল স্তর বাড়বে তার ওপর যদি জল ছাড়া হয় সে ক্ষেত্রে ভাসতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির একাংশ।

Post a Comment