স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে নিশংস ভাবে খুন প্রথম পক্ষের স্ত্রী - The News Lion

স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে নিশংস ভাবে খুন প্রথম পক্ষের স্ত্রী

 


দি নিউজ লায়ন;  উড়িষ্যায় কাজের সন্ধানে আত্মগোপন করে থাকা স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে নিশংস ভাবে খুন হতে হলো প্রথম পক্ষের স্ত্রীকে। এদিন  দুপুরে এই খবর মুর্শিদাবাদের  সুকির এলাকায় চুমকি বিবি (২১), বাড়িতে এসে পৌঁছলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদ এলাকায় চুমকির দেহ উদ্ধার হয় বলেই এদিন তার পরিবারের কাছে খবর এসে পৌঁছায়। মৃত্যুর খবর যুবতীর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে চুমকি ভালবেসে জঙ্গীপুর মহকুমার অন্তর্গত কড়েয়ার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক সম্রাট শেখকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পরে থেকেই যৌতুক ও নগদ টাকার দাবিতে সম্রাট শেখ ও তার পরিবারের লোকেরা চুমকির উপর অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে ওই যুবতী মাস ছয়েক আগে  বাপের বাড়ি সুকি এলাকায় চলে আসে চলে আসেন। এরইমধ্যে চুমকি জানতে পারে, তার স্বামী সম্রাট ওড়িশায় আত্মগোপন করে আবার দ্বিতীয় বিয়ে করতে চলেছে। 


এই খবর শোনার পরেই চুমকি তার  ভালোবাসার বিয়ে কে বাঁচাতে ওড়িশায় তাঁর স্বামীর কাছে যান। সেখানে পৌঁছে চুমকি তার মাকে জানান, কয়েক দিনের মধ্যেই স্বামীর সঙ্গে মুর্শিদাবাদের ফিরছেন তারা। কিন্তু তার পরে থেকেই আচমকা মোবাইল বন্ধ হয়ে যায় চুমকির। বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এদিন ওড়িশা থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের খবর এসে পৌঁছয় মুর্শিদাবাদের বাড়িতে। চুমকির পরিবারের দাবি, সম্রাটই আবার বিয়ে করার জন্য চুমকিকে খুন করেছে। তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.