কালিয়াচক কান্ডে ধৃত আসিফকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ ও সিআইডি
দি নিউজ লায়ন; কালিয়াচক একই পরিবারের চারজনের নৃশংস ভাবে খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ ও সিআইডি কর্তারা। মঙ্গলবার বিকালে কালিয়াচকের ১৬ মাইল এলাকার গ্রামে ওই বাড়িতে মূল অভিযুক্ত আসিফ মহম্মদকে পুননির্মাণের জন্য নিয়ে যায় তদন্তকারী পুলিশ কর্তারা।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অনিষ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, কালিয়াচক থানার আইসি মদন মোহন রায় সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।খুন হয়ে যাওয়া চারজনের মডেল তৈরি করা হয়। এমনকি সেই মডেলগুলো কেউ পোশাকে আবদ্ধ করে নিয়ে আসা হয় গুরুটোলা গ্রামের বাড়িতে।
এরপর ধৃত আসিফ মহম্মদকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ করে পুলিশ। এই ঘটনায় অভিযোগকারী আসিফ মোহাম্মদের দাদা রাহুল শেখ ওরফে আনিসকে সঙ্গে নিয়ে আসে পুলিশ। কিভাবে বাবা-মা , নাবালিকা বোন এবং বৃদ্ধা ঠাকুমাকে ধৃত আসিফ মহম্মদ খুন করেছিল, তার আগে কিভাবে মাদকদ্রব্য তাদেরকে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়েছিল সবটাই নাটকীয় মাধ্যমেই পুলিশ তদন্ত করে দেখে। ধৃত জাওয়াদ আলী সহ তার স্ত্রী , নাবালিকা মেয়ে এবং বৃদ্ধার পোশাক পড়ানো কুশপুত্তলিকা তৈরি করা হয় । সেই কুশপুত্তলিকা গুলিকে মডেল আকৃতির তৈরি করে করেই চলে খুনের পূর্ণাঙ্গ তদন্ত।

Post a Comment