করোনা বিধি উপেক্ষা করেই বিয়েবাড়িতে কয়েশক মানুষের সমাগম - The News Lion

করোনা বিধি উপেক্ষা করেই বিয়েবাড়িতে কয়েশক মানুষের সমাগম

 


দি নিউজ লায়ন;  করোনা বিধি উপেক্ষা করেই বিয়েবাড়িতে কয়েশক মানুষের সমাগম। ঘটনাটি  দাসপুরের শ্যামসুন্দরপুরে এলাকার ঝুমঝুমি গ্রামের। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ৫০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করা যেতে পারে। মানতে হবে কোভিড বিধি। সেসবের তোয়াক্কা না করেই রাত পর্যন্ত পাত পেড়ে চলে খাওয়াদাওয়া।  স্থানীয় সূত্রে খবর পেয়ে বুধবার রাত দশটা নাগাদ দাসপুর থানার পুলিশ ঐবিয়ে বাড়িতে পৌঁছে যায়।


 পুলিশকে দেখে বিয়ে বাড়িতে আসা অতিথি অভ্যাগতরা পালাতে থাকেন। যাঁরা খেতে বসেছিলেন তাঁরা সেই অবস্থায় উঠে পড়েন । আতঙ্কিত হয়ে পড়েন বিয়ে বাড়ির উদ্যোক্তারা ।পুলিশ তাঁদের ধমক দেয়। মেয়ের বাড়ির ২৫ জন ও ছেলের বাড়ির ২৫ জন মোট ৫০ জনকে রেখে বাকিদের সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর পুলিশের উপস্থিতিতে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.