বিষধর খরিস সাপ উদ্ধার - The News Lion

বিষধর খরিস সাপ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার দাঁতন দু নম্বর ব্লকের সাউরি এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক বিষধর খরিস সাপ উদ্ধার হল।বিপদগ্রস্ত সাপটিকে সচেতন এলাকাবাসীরা না মেরে বনদফতরের হাতে তুলে দেয়।ঘটনায় জানা যায় যে শুক্রবার দুপুর নাগাদ  সাউরি এলাকার বাসুদেব জানা নামে এক ব্যক্তির দোকানের কাছে বাগানের নাইলনের জালে একটি পূর্ণবয়স্ক দীর্ঘকার বিষধর সাপ জড়িয়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।


পরে ওই বিপদগ্রস্ত সাপটিকে তারা নিজেরা জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেন।কিন্তু কোনও মতেই সেই জাল থেকে বের করে সাপটিকে তারা বিপদমুক্ত করতে পারছিলেন না।পরে খবর দেওয়া হয় বেলদা বনবিভাগকে।কিছুক্ষণ বাদে বেলদা বনবিভাগের দুই কর্মী স্বপন বাগদি ও দেবাশিস রাউত এসে নিখুঁত দক্ষতার সঙ্গে জাল কেটে পাশের নয়নজুলিতে সাপটিকে জলে ধুয়ে পরিষ্কার করে বিপদমুক্ত করেন। 


পরে একটি প্লাস্টিকের ডাব্বোতে ভরে তাঁরা তাদের বন বিভাগের অফিসে নিয়ে যান।বনবিভাগের কর্মী স্বপন বাগদি জানান- "সাপটি একটি বিষধর পূর্ণবয়স্ক খরিস সাপ।বেশ কিছুটা সময় জালে জড়িয়ে থাকায় সামান্য অসুস্থ রয়েছে সাপটি।আমরা তাঁর প্রাথমিক চিকিত্সার পর বন বিভাগের নির্দিষ্ট স্থানে ছেড়ে দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.