শালবনিতে তৃণমূলর উদ্যোগে সচেতনতা প্রচার ও খাদ্য সামগ্রী বিতরণ - The News Lion

শালবনিতে তৃণমূলর উদ্যোগে সচেতনতা প্রচার ও খাদ্য সামগ্রী বিতরণ

 


দি নিউজ লায়ন;    শালবনিতে তৃণমূলর উদ্যোগে সচেতনতা প্রচার ও খাদ্য সামগ্রী বিতরণ। এছাড়াও সেই ওই গ্রামের বিভিন্ন  এলাকা স্যানিটাইজ করা হয়। তারপর পাশের গ্রাম পেনীয়া ভাঙ্গা এলাকায় গিয়ে স্যানিটাইজকরার পর  ওই গ্রামের লোধা শবর পরিবার গুলির হাতে কিছু প্রোটিন খাবার ও মাস্ক বিতরণ করে সকলকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়। 


এই সচেতনামূলক প্রচারে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাত , ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নরেন মাহাত ও ঝাড়গ্রাম  পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন, মল্লিক মাহাত সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূলের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো বলেন করোনা নিয়ে আতঙ্কিত হবেন না। করোনা নিয়ে আপনারা সচেতন হবেন। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন ।রাজ্য সরকারের  বিধিনিষেধ মেনে কাজ করবেন ।সেই সঙ্গে তিনি বলেন প্রশাসন যেমন আপনাদের পাশে রয়েছে ।তেমনি তৃণমূল কংগ্রেস ও আপনাদের পাশে রয়েছে। তাই আপনারা করোনা নিয়ে ভয় পাবেন না করোনা কে প্রতিহত করার জন্য সচেতন হবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.