মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূর বাড়িতে অ্যাসিড হামলার অভিযোগ - The News Lion

মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূর বাড়িতে অ্যাসিড হামলার অভিযোগ

 


দি নিউজ লায়ন;    মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূর বাড়িতে অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যাক্তির বিরুদ্ধে।পায়ে অ্যাসিড লেগে অল্প বিস্তর আহত হয়েছেন ঐ গৃহবধূ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার হরিপুর পোস্ট অফিস সংলগ্ন  এলাকায়।আক্রান্ত গৃবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম নারায়ন সাধু(৪৯)। 


স্থানীয়দের অভিযোগ হরিপুরের পোস্ট অফিস সংলগ্ন এলাকা মাতাল,নেশারুদের উপদ্রব বেশি। তাদের দাবি এলাকায় মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের আরও সক্রিয় হওয়ার প্রয়োজন। স্থানীয়দের অভিযোগের মিল ধরা পড়ল স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর চিরঞ্জিব সকারের কাছ থেকেও।তিনি বলেন আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে।এর আগেও এই ঝামেলা নিয়ে গৃহবধু আমার কাছে এসেছিলেন।মদ বিক্রির জন্য বাড়ির সামনে টোটো দাড় করিয়ে মদ তোলার প্রতিবাদ করায় অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে।পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নিক।               


স্থানীয় সুত্রে জানা গেছে অশোকনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড হরিপুর পোস্ট অফিস সংলগ্ন  এলাকায় গৃহবধূর বাড়ির লাগোয়া ভাড়া থাকেন নারায়ন সাধূ। করোনা পরিস্থিতির মধ্যে গত দেড় মাস ধরে নারায়ন ওরফে নাড়ু টোটোয় করে বিভিন্ন এলাকায় মদ বিক্রি করতেন বলেই অভিযোগ। ঐ গৃহবধুর বাড়ির সামনে টোটো দাড় করিয়ে সে মদ তুলত।মদ বিক্রির প্রাথমিক কর্মকান্ড শুরু হত গৃহবধূর বাড়ির একেবারে সামনে থেকেই।এই নিয়ে আগেও নারায়ন সাধুকে নিষেধ করেছিলেন তানিয়া দাস বোস নামে ঐ গৃহবধু।কিন্তু সুরাহা কিছুই হয় নি।


 সোমবার সন্ধ্যায় ফের একই ঘটনার পুনুরাবৃত্তি ঘটে। অভিযোগ তানিয়ার বাড়ির সামনে টোটো দাড় করিয়ে মদের বোতল তুলছিলেন নারায়ন।এরপরেই প্রতিবাদের সরব হন তানিয়ে।এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা।কিছুক্ষন পরে অবশ্য টোটো নিয়ে চলে যান নারায়ন।অভিযোগ সোমবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ঐ গৃহবধুর বাড়ি লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলেই অভিযোগ। গৃহবধূর বাড়ির সামনে অ্যাসিড পড়ে কালো দাগ হয়ে যায়। অ্যাসিডে পা পড়ে অল্প বিস্তর আহত হয়েছেন গৃহবধু তানিয়া। সোমবার রাতেই অশোকনগর থানায় গিয়ে তানিয়া দাস বোস লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ন সাধুর বিরুদ্ধে।অশোকনগর থানার পুলিশ জানিয়েছে গৃবধুর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে নারায়ন সাধুকে। 


গৃহবধূ তানিয়া দাস বোস বলেন নারায়ন মদ বিক্রি করতেন।আমার বাড়ির সামনে টোটো দাড় করিয়ে মদ তুলত।কিন্তু কোথায় বিক্রি করত সেটা জানি না।আমি প্রতিবাদ করায় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে।এর আগেও প্রতিবাদ করায় সে আমায় এলাকা ছাড়া করার হুমকিও দিয়েছিল। শেষে  প্রতিশোধ নিতেই রাতে অ্যাসিড ছোড়ে।  

অভিযুক্তের পরিবারের লোকজন অবশ্য অ্যাসিড হামলার কথা অস্বীকার করেছেন।তাদের দাবি বাড়ির সামনে টোটো দাড় করানো নিয়ে একটা ঝামেলা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.